,

‘দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ২০১৭ শিক্ষাবর্ষের প্রাথমিক শ্রেণির বইগুলোতে যে ভুলত্রুটি ধরা পড়েছে তা খুব দ্রুত সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে সবজি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খামারবাড়ির আ. কা. মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের চেতনায় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা ব্যবস্থ‍া এগিয়ে যাবে।

শিক্ষার্থীদের বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা ঠিক নয়। আর এমন হয়ে থাকলে তা সমাধান করা হবে।

এ সময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা