,

বিজয়নগরে ২ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী : গত বুধবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ২ডাকাতকে আটক করে। বিজয়নগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ফাঁড়ির এসআই জসীম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরষপুর ইউনিয়নের কৈইছাপুড়া বিল সড়ক এলাকায় ডাকাতি প্রস্তুতি কালে সিদ্দিক মিয়া (৪০) ও রাস্টু মিয়া (২২) কে আটক করে। তাদের বাড়ি ওই ইউনিয়নের কৈইছাপুড়া গ্রামে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি কিরিচ ও একটি রামদা উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হবিগঞ্জ ও বিজয়নগর থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বৃহষ্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা