,

জাতীয়করণসহ শিক্ষকদের তিন দফা দাবিতে নাসিরনগরে মানববন্ধন ও সমাবেশ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও সরকারি বিধি মোতাবেক স্বীকৃতিপ্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্তিসহ শিক্ষক ও কর্মচারিদের ৩ দফা দাবিতে মিছিল,মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার শিক্ষক সমাজ। বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি নাসিরনগর উপজেলার সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান গিলমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অরবিন্দু গোপের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুর রহিম,রেজোয়ান উদ্দিন,আবদুল লতিফ,সঞ্জিব কুমার দেব,হাবিবুর রহমান,আবদুল কাদিও,আবদুল কবির,জয় চন্দ্র দাস,এম এ কাসেম প্রমূখ। মানববন্ধন ও সমাবেশ শেষে উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর কাছে দাবী সম্বলিত স্বারক লিপি প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা