,

‘দ্রুত সংশোধন করা হবে প্রাথমিকের বইয়ের ভুল’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক শ্রেণির বইগুলোতে যে ভুলত্রুটি ধরা পড়েছে তা খুব দ্রুত সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর খামারবাড়ীতে আ কা মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে সবজি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

মন্ত্রী বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃপক্ষকে ইতিমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হেফাজতের মতাদর্শের কিছু ছাপ প্রাথমিকের বইয়ে পাওয়া যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হেফাজতের চেতনায় নয়, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষাব্যবস্থ‍া এগিয়ে যাবে। শিক্ষার্থীদের বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এটা ঠিক না। এমন হয়ে থাকলে সমাধান করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা