,

ধোনির নেতৃত্ব ছেড়ে দেওয়া নিয়ে যা বললেন সৌরভ

news-image

 

স্পোর্টস ডেস্ক :মহেন্দ্র সিংহ ধোনি ওয়ান ডে দলের নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় তিনি খুব একটা অবাক নন। বরং তাঁর মনে হচ্ছে, খেলার দুনিয়ায় এটাই স্বাভাবিক নিয়ম। যে নিয়ম মেনে প্রত্যেককেই একদিন না একদিন সরে দাঁড়াতে হয়।বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

ধোনি ওয়ান ডে দলের নেতৃত্ব ছাড়ার পর বুধবার রাতে এক প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, ‘এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। একটা বৃত্ত। প্রত্যেক ক্রিকেটারকেই কোনও না কোনও দিন সরে দাঁড়াতে হয়। দায়িত্ব ছাড়তে হয়। শুধু ক্রিকেটে নয়, সমস্ত খেলাতে এটাই নিয়ম।’ অধিনায়ক ধোনির কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করত? সৌরভ বলছেন, ‘মাঠে ওর শান্ত-সংযত ভাবমূর্তিটা। যত চাপেই থাকুক না কেন, সেটা বুঝতে দিত না। প্রতিকূল পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারত।’

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে সৌরভ ও ধোনির মধ্যে কে এগিয়ে, তা নিয়ে তর্কের শেষ নেই। সৌরভ নিজে বলছেন, ‘‘প্রত্যেককেই কারও না কারও সঙ্গে তুলনা করা হয়। আমি যখন অধিনায়ক হয়েছিলাম, তখন অন্যান্যদের সঙ্গে তুলনা করা হতো। ধোনির ক্ষেত্রেও সেটা হয়েছে। ভবিষ্যতেও হবে। শ্রেষ্ঠত্বের আলোচনা চলতেই থাকবে।’’
পাশাপাশি ওয়ান ডে দলের অধিনায়ক হিসাবেও বিরাট কোহলি সফল হবেন বলে মন্তব্য সৌরভের। ‘‘টেস্টে বিরাট দারুণ নেতৃত্ব দিচ্ছে। ওর অধিনায়কত্বে ভারত খুব ভাল খেলছে। ওয়ান ডে-তেও ও অধিনায়ক হিসাবে সফল হবে। আমার শুভেচ্ছা রইল,’’ বলছেন সৌরভ।

নেতৃত্ব ছাড়ার পর ধোনি কেমন খেলবেন বলে মনে হয়? এই প্রসঙ্গে সৌরভ বলছেন, ‘খুব ভাল খেলবে। অনেক চাপমুক্ত হয়ে মাঠে নামবে। ধোনি সীমিত ওভারের ক্রিকেটে এখনও বিপজ্জনক ব্যাটসম্যান। দর্শকেরা ওর খেলা উপভোগ করবেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা