,

সুইডিশ রাজপ্রাসাদে ভূতের সঙ্গে থাকেন রানি!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : সুইডেনের রানি সিলভিয়া রাজপ্রাসাদে ভূতের সঙ্গে থাকেন!এক প্রামাণ্যচিত্রে রানি এমন দাবি করেছেন। প্রামাণ্যচিত্রটি আজ সুইডেনের জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে।

 

রানি বলেছেন, ১৭ শতকে তৈরি ড্রটনিংহোম প্রাসাদটি ‘ছোট্ট বন্ধুদের’ (ভূত) সঙ্গে ভাগাভাগি করে বসবাস করেন তিনি। তার মতে, ‘সত্যিই চমৎকার ব্যাপার। কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না।’

রাজধানী স্টকহোমের পাশে এই রাজপ্রাসাদে রানি ও তার স্বামী রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বসবাস করেন। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এসভিটি ‘ড্রটনিংহোম প্যালেস : অ্যা রয়্যাল হোম’ শিরোনামে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন।

রানি বলেছেন, ‘কখনো কখনো মনে হবে, আপনি একেবারে একা বসবাস (প্রাসাদে) করছেন না।’ তিনি জোর দিয়ে বলেছেন, তার পাশাপাশি প্রাসাদে কেউ না কেউ থাকেন।

শুধু রানি নন, রাজার বোন প্রিন্সেস ক্রিস্টিনাও ভূতের অস্তিত্বের দাবি করেছেন। তিনি বলেছেন, ‘প্রাসাদে অনেক শক্তির (ভূত) উপস্থিতি আছে। যদি ছায়া না হয়ে আকার ধারণ করত, তাহলে অদ্ভুত কিছু ঘটত।’

রানি সিলভিয়া ৪০ বছর আগে রাজা ষোড়শ কার্ল গুস্তাফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুইডিশ রাজপরিবারের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময়ের রানি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা