,

সাজাপ্রাপ্ত সৈন্যের জন্য নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আহত এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত এক সেনা সদস্যকে ক্ষমা করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

বুধবার ইসরাইলি সেনাবাহিনীর সামরিক আদালতে অভিযুক্ত ২০ বছরের সার্জেন্ট ইলোর আজারিয়া দোষী প্রমাণিত হন। শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেন, আহত মানুষকে গুলি করে হত্যা করা ইসরাইলি সেনাদের মূল্যবোধের বিরোধী।

এ রায়ের পর ফেসবুকে নেতানিয়াহু লেখেন, ‘এটি একটি কঠিন এবং বেদনাদায়ক দিন- প্রথম এবং সর্বাগ্রে ইলোর, তার পরিবার, ইসরাইলের সেনাবাহিনী, বিপুল সংখ্যক নাগরিক এবং সৈনিকদের মা-বাবার জন্য; তাদের মধ্যে আমি একজন… আমি ইলোর আজারিয়ার ক্ষমা করার পক্ষে।’

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ১৫ জানুয়ারি থেকে ওই সেনা সদস্যের কারাদণ্ড শুরু হতে পারে। তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের সাজা হতে পারে। তবে এই রায় নিয়ে ইসরাইলের জনগণ বিভক্ত হয়ে পড়েছেন। সেনা সদস্যের সমর্থনে মিছিল করা হয়েছে। আজারিয়ার আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।

উল্লেখ্য, গত বছর ২৪ মার্চ আহত অবস্থায় আব্দুল ফাত্তাহ আল-শরিফ নামের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা