বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সময় পেলেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ফের সময় পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষের সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য পরবর্তী তারিখ ১২ জানুয়ারি ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে এ দিন ধার্যকরা হয়।

বেগম খালেদা জিয়ার আইনজীবী আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য না নিতে সময়ের আবেদন দাখিল করেন। সময়ের আবেদনে উল্লেখ করা হয়, মামলাটির সাক্ষী বাতিলের আবেদনটি আদালত নামঞ্জুর করেছেন। তাই এর বিরুদ্ধে আমারা উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেছি।
তাই আমাদের সময় দেয়া হোক। আদালত আত্মপক্ষের সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য পরবর্তী তারিখ ১২ জানুয়ারি ধার্য করেছেন।

বৃহস্পতিবার এ মামলার আত্মপক্ষের সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল।

এর আগে ২২ ডিসেম্বর একই কারণে সময়ের আবেদন দাখিল করলে আদালত তা মঞ্জুর করে  ৫ জানুয়ারি অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য নতুন দিন ধার্য করেন।

১ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দেবেন বলে আদালতকে বলেন। এরপর তিনি আত্মপক্ষ সমর্থনে আংশিক বক্তব্য প্রদান করে সময়ের আবেদন করেন।

এরআগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে হাজিরা দিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আদালতে উপস্থিত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
তারআগে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে হাজিরা দিতে আদালতে হাজিরা দিতে তিনি তার গুলশানের বাসভবন থেকে রওনা দেন।

পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদরাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী এজলাসে বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে হাজিরার দিন ধার্য ছিলো। এ দিন আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়েছিলেন আদালত।
এর আগে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্ল্যাহ মিয়া বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আদালতের প্রতি শ্রদ্ধাশীল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি আদালতে যাবেন।

গত বৃহস্পতিবার এ মামলার জেরার কার্যক্রম শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক আবু আহমেদ জমাদার। খালেদা জিয়া আজ আদালতে না এলে তার জামিন বাতিল হবে বলে জানিয়েছিলন আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা দুটির বিচারকাজ বিশেষ জজ আদালত-৩-এ চলছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের নামে ২০১০ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরী, জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান। তাদের মধ্যে হারিছ চৌধুরী পলাতক। বাকিরা জামিনে আছেন। মামলায় ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক।

জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
দুটি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ