,

আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

news-image

 

স্পোর্টস ডেস্ক :চলত বছরই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া টেস্ট দল।অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর প্রায় নিশ্চিত। যদি এর মধ্যে আবার নিরাপত্তাজনিত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। অস্ট্রেলিয়ার এবিসি রেডিওকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

 

২০১৭ সালে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে সাদারল্যান্ড বলেছেন, ‘সম্ভাবনা যথেষ্টই। আমরা দেখেছি, গত বছরের শেষ দিকে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে গিয়েছিল। তাদের ঘিরে নিরাপত্তাব্যবস্থা ছিল যথেষ্ট উঁচু–মানের। আমরা সে সময় আমাদের নিরাপত্তাপ্রধান শন ক্যারলকে ৮-১০ দিনের জন্য বাংলাদেশে পাঠিয়েছিলাম। তিনি সেখানে নিরাপত্তাব্যবস্থা সম্বন্ধে ধারণা নিয়েছিলেন।’

বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা অস্ট্রেলীয় বোর্ডকে আশ্বস্ত করছে বলেই জানিয়েছেন সাদারল্যান্ড, ‘এখনো অনেক কিছু ঘটে যেতে পারে। আমরা পরিস্থিতির ওপর টানা দৃষ্টি রাখব। তবে আমরা বাংলাদেশে যাচ্ছি, এটি ধরে নিয়েই পরিকল্পনা করছি। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ড যে ধরনের নিরাপত্তাব্যবস্থার কথা বলছে, সেটা আমাদের অবশ্যই স্বস্তির কারণ হয়ে আছে। এই মুহূর্তে আমাদের পরিকল্পনা বাংলাদেশে আমরা দুটি টেস্ট খেলব।’

কোনো দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে এই সফর হতে পারে বলে জানিয়েছেন সাদারল্যান্ড। ২০১৫ সালের অক্টোবরে নিরাপত্তার কারণে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। পরের বছর যুব বিশ্বকাপেও তারা দল পাঠায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে