,

সরাইলে মানববন্ধন

news-image

সরাইল (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি : সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহকে জাতীয়করণের দাবীতে সরাইলে মানববন্ধন করেছে শিক্ষকরা। আজ সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি সরাইল উপজেলা শাখার উদ্যোগে সরাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খান, মোহিত কুমার দেব, মোঃ হাবিবুর রহমান নান্নু, মোঃ গোলাম মোস্তফা, মোঃ রফিকুল ইসলাম মানিক, মোঃ শেখ সাদী, মোঃ আজিজ আহমেদ ও শ্রীমন্ত চক্রবর্তী প্রমূখ। শিক্ষকরা নেতারা বলেন, এক দেশে দুই ধরনের আইন চলতে পারে না। সকলেই আমাদেরকে বলে মানুষ গড়ার কারিগড় কিন্তু বাস্তবে শিক্ষকরা চরম ভাবে অবহেলিত। বেতন ভাতা সহ সকল প্রকার সুযোগ সুবিধায় আমাদেরকে ঠকানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, স্বীকৃতি প্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভূক্তকরণ এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের ন্যায় সকল প্রকার সুযোগ সুবিধা দিতে হবে। আমাদের যুক্তিসঙ্গত দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। পরে শিক্ষক নেতারা তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার হাতে পৌঁছে দেন। স্মারকলিপিটি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে শিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরণের ব্যবস্থা করার জন্য ইউএনওকে অনুরোধ করেন শিক্ষক নেতারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা