,

সেঞ্চুরি হাঁকিয়ে ইউনিসের ইতিহাস

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ারে এর আগে ৩৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরির মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মিডলঅর্ডার এ ব্যাটসম্যান।

সিডনিতে সেঞ্চুরি করায় ইউনিসই এখন বিশ্বের সবচেয়ে বেশি দেশে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান। এরআগে দশটি সদস্যভুক্ত দেশে সেঞ্চুরি করেছিলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান রাহুল দ্রাবিঢ়। অস্ট্রেলিয়ায় চলমান টেস্টে সেঞ্চুরিটি বিশ্বের একাদশতম দেশে করে নিজেকে অনন্য উচ্চাতায় নিয়ে গেলেন ইউনিস।

অস্ট্রেলিয়ায় সিডনি টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫৩৮ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। নিজেদের ইনিংসের শুরুতে দলীয় ৬ রানেই ২ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। তবে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলোর চেষ্টা করেন ইউনিস খান ও আজহার আলী। ব্যক্তিগত ৭১ রানে আজহার আলী ফিরলেও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে একাই টানেন ইউনিস। ২০৮ বল মোকাবেলা করে ১১টি চারের সাহায্যে ক্যারিয়ারের ৩৪তম টেস্ট সেঞ্চুরিটি তুলে নেন তিনি।

বিশ্বের ১১টি দেশের বিভিন্ন ভেন্যুতে ইউনিস খানের টেস্টে সর্বোচ্চ ইনিংসগুলো হচ্ছে, করাচি (৩১৩), বেঙ্গালুরু(২৬৭), ওভাল (২৬৭), আবুধাবি (২১৩), চট্টগ্রাম (২০০), হারারে (২০০), গল (১৭৭), অকল্যান্ড (১৪৯), সিডনি (১৩৪*), কেপটাউন (১১১),

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা