,

মানব শরীরে নতুন অঙ্গ আবিষ্কার!

news-image

অনলাইন ডেস্ক : মানব শরীরের নতুন অঙ্গ আবিষ্কারের দাবি করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান।

চিকিৎসা বিজ্ঞান বলছে, মানুষের শরীরে আরও একটি অঙ্গ আছে, যা এত দিন জানাই ছিল না। নতুন আবিষ্কৃত অঙ্গটির নাম মেসেনটারি।

এতদিন মেসেনটারিকে ভাবা হতো পৌষ্টিক তন্ত্রের কিছু আলাদা আলাদা ক্ষুদ্র অংশ হিসেবে।

কিন্তু নতুন গবেষণার ফল নিশ্চিতভাবে প্রমাণ করল, এটি একটি পৃথক অঙ্গ। যদিও এ অঙ্গটির কাজ কী, তা নিয়ে এখনও স্পষ্ট নন বিজ্ঞানীরা।

আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল লিমারিকের বিশেষজ্ঞ জে ক্যালভিন কফি এটির আবিষ্কারক।

তিনি জানান, মেসেনটারি অঙ্গ হিসেবে অবিষ্কার হওয়াটা গবেষণার এক নতুন দিগন্ত খুলে দিল। পেটের বিভিন্ন রোগের ক্ষেত্রে মেসেনটারির কী অবদান রয়েছে, এখন তা গবেষণার নতুন বিষয়।

ক্যালভিন কফি বলেন, ‘মেসেনটারির গঠনতন্ত্র আবিষ্কার হয়েছে। কিন্তু এ অঙ্গের কাজ নিয়ে গবেষণা করা দরকার। মেসেনটারির কী কাজ জানতে পারলে তার অস্বাভাবিক কাজও বোঝা সম্ভব হবে। এর ফলে রোগও ধরা পড়বে।’

মেসেনটারি হল পেরিটোনিয়ামের জোড়া ভাঁজের অংশ বা পাতলা আস্তরণ, যেটি ক্ষুদ্রান্তকে ধরে রাখতে সাহায্য করে। মেসেনটারি আবিষ্কারের পর আমাদের শরীরে এখন অঙ্গ হয়ে দাঁড়াল ৭৯টি।

প্রায় ৫০০ বছর আগে বহুমুখী প্রতিভার স্বাক্ষর লিওনার্দো দ্য ভিঞ্চি মানব শরীরের এ অঙ্গের অনুমান করে গিয়েছিলেন। অবশেষে তার সত্যতা প্রমাণ করল আধুনিক চিকিৎসা বিজ্ঞান।

দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে জে ক্যালভিন কফির এ আবিষ্কারের গবেষণাপত্র। বিশ্বের জনপ্রিয় মেডিকেল বই গ্রেস অ্যানাটমিতেও মেসেনটারিকে নতুনভাবে আপডেট করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা