,

গাজীপুরে ট্রাক খাদে, নিহত ৪

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকায় যাত্রীবাহী ট্রাক খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ট্রাকের চালক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে বাঘিয়া-রাজাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের বাঘিয়া এলাকার ট্রাকচালক সোহেল মিয়া (২৯), রংপুরের বদরগঞ্জ থানার ব্যাঙ্গডুবি এলাকার সুজন রায় (২৩), দিলীপ রায় (২২) ও কাজল রায় (২৪)।

নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী বলছেন, সুজন, দিলীপ ও কাজল ১১ নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় করম মোল্লার ব্রিকস নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ইটভাটায় ফিরছিল ট্রাকটি। বাঘিয়ায় পৌঁছালে একপর্যায়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন ট্রাকচালক।

আহত ট্রাকচালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, ওই এলাকায় সরকারি জমিসহ বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ভেকু দিয়ে ৭০ থেকে ৮০ ফুট গভীর গর্ত করা হচ্ছে। সেগুলোর মাটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। তাঁরা এভাবে মাটি কাটা বন্ধ করার দাবি জানান।

দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে বেঁচে যাওয়া আরেক শ্রমিক সুবল চন্দ্র রায় বলেন, ‘আমরা চারজন শ্রমিক ট্রাকের ভেতর চালকের পাশে ঘুমিয়ে ছিলাম। ভাটার পাশে এসে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। আমি কীভাবে যেন ট্রাক থেকে বেরিয়ে আসি। অন্যরা ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেননি। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।’

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে