,

হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন, জেনে রাখুন

news-image

অনলাইন ডেস্ক : রাস্তাঘাটে কুকুরের তাড়া খাননি এমন মানুষ খুব কমই রয়েছেন। হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত সে বিষয়ে অনেকেরই কিছু জানা নেই।

ফলে কুকুরের তাড়ায় মারাত্মক পরিস্থিতির মুখে পড়তে হয়। এ লেখায় জেনে নিন হঠাৎ কুকুর তাড়া করলে কী করবেন।
১. ভয় পাবেন না
কুকুরের মতো প্রাণীদের বুদ্ধি আপনার ধারণার চেয়েও বেশি। তারা সর্বদা বুঝতে পারে, কে তাদের দেখে ভয় পাচ্ছে। আর যারা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, তাদের বেশি করে তাড়া করে এরা। তাই ভয় পাওয়া যাবে না কোনোভাবেই। তাই কুকুর তাড়া করলে ঘুরে দাঁড়ান। উল্টো হুমকি দিন। আপনি যদি পালানোর চেষ্টা করেন তাহলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে।
২. থেমে যান, ধীরে হাঁটুন
হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি ধীর করুন। তাকে বোঝান যে, আপনি ভয়ে পালাচ্ছেন না।
৩. সরাসরি তাকাবেন না
কুকুরের চোখের দিকে সরাসরি তাকাবেন না। এতে কিছু কুকুর আগ্রাসী হয়ে ওঠে। তারা আপনাকে হুমকি মনে করতে পারে। তাই তাকে পাত্তা না দিয়ে আস্তে করে হেঁটে পার হয়ে আসুন।
৪. মনোযোগ ঘুরিয়ে দিন
কুকুরকে অন্য কোনো জিনিস দিয়ে মনোযোগ ঘুরিয়ে দিন। এতে আপনাকে বাদ দিয়ে এটি অন্য কোনো বিষয়ে মনোযোগী হবে। যেমন আপনার কাছে যদি খালি বোতল বা এ ধরনের বাতিল কোনো জিনিস থাকে তাহলে তা দিয়ে দিন। বিপদে পড়লে প্রয়োজনে জুতাও দিয়ে দিতে পারেন। এতে সে জিনিসটির দিকে মনোযোগী হবে কুকুর।
৫. ফিরে যেতে বলুন
কুকুর যদি আপনার দিকে আগ্রাসী হয়ে আসতে থাকে তাহলে ভয় পাবেন না। আপনি কুকুরটির মালিক হলে যা করতেন, তাই করুন। এর দিকে আদেশের সুরে বলুন- ফিরে যেতে। কিংবা অন্য কোনো দিকে যাওয়ার নির্দেশ করুন।
–ব্রাইট সাইড অবলম্বনে ওমর শরীফ পল্লব

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা