,

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

news-image

নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং গতকাল বুধবার দিবাগত রাত ৩টা থেকে কাওড়াাকন্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রযেছে।

দৈনিক আমাদের সময়ের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়াঘাটে নদী পারের অপেক্ষায় নৈশকোচ, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পন্যবাহী ট্রাক মিলে প্রায় ৪০০ যানবাহন আটকে রয়েছে। এছাড়া কনকনে শীতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) সালা উদ্দিন জানান, ভোর থেকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে সোয়া ৬টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ৪শ যানবাহন।

অপরদিকে মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, ঘনকুয়াশার কারণে গতকাল বুধবার দিবাগত রাত তিনটা থেকে বন্ধ রয়েছে কাওড়াাকন্দি-শিমুলিয়া রুটের নৌ চলাচল। কুয়াশার কবলে পরে মাঝ পদ্মায় আটকে আছে ৭টি ফেরি। ঘাটে রাত থেকে কুয়াশা ও শীতে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীবাহী নৈশ কোচের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত থেকে কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। এছাড়াও সকাল থেকে পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দূর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে স্পিডবোট ও লঞ্চ চলাচলও।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে ভোররাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকে এই নৌরুটে। ঘাটে আটকে আছে ৮টি নৈশকোচ। মাঝ পদ্মায়ও বেশ কয়েকটি ফেরি নোঙর করে আছে কুয়াশা কমে যাওয়ার অপেক্ষায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা