,

ফারহানের সঙ্গে লিভ টুগেদার নিয়ে বোম ফাটালেন শ্রদ্ধা

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা-নির্মাতা ফারহান আখতারের সঙ্গে লিভ টুগেদার করা প্রসঙ্গে বাবা শক্তি কাপুরের নাম জড়ানোয় রেগে গেছেন নায়িকা। বর্তমানে অন্য কারও সঙ্গে বা বাড়িতে না, বাবা-মায়ের সঙ্গে রয়েছেন শ্রদ্ধা কাপুর। এবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। বেশ রাগ ঝাড়া বক্তব্যও শ্রদ্ধার।

উল্লেখ্য, কিছুদিন ধরে শোনা গেছে ফারহানের সঙ্গে লিভ টুগেদার করছেন শ্রদ্ধা।ফারহানের সঙ্গে নতুন সম্পর্কে দারুণ সময় পার করছেন বলেো সংবাদ প্রকাশিত হয়েছে। তারা একসঙ্গে ঘোরাঘুরি, আড্ডা, কনসার্ট কিংবা ডিনার পার্টিতে একসঙ্গে অংশ নেন।

সম্প্রতি শ্রদ্ধা ফারহানের বাড়িতে ওঠেন, ২৫ ডিসেম্বর শক্তি কাপূর হাজির হন ফারহানের বাড়িতে, অনেকটা জোর করে শ্রদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। এই দৃশ্যের কিছু ছবি প্রকাশ করে কয়েকটি ভারতীয় গণমাধ্যম।

বিষয়টি নিয়ে শ্রদ্ধা বলেন, খবরটা শুনে চমকে গিয়েছিলাম! সত্যি ঘটনা নয় ওটা। লোকে ভুলে গেছে যে আমরাও মানুষ। সব সময় আমাদের নিয়ে গসিপ তৈরি করতে ভালবাসে। এভাবে আমার বাবা, মাসি এবং সহ-অভিনেতাকে জড়ানো হলে সেটা সহ্যের সীমা ছাড়িয়ে যায়।

আর লিভ টুগেদার করা যে পছন্দ নয় তাঁর, সেটাও স্পষ্ট জানিয়েছেন শ্রদ্ধা। এর আগে আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের কথা রটার পরেও চটে গিয়েছিলেন নায়িকা। জানিয়েছেন, মা-বাবাকে ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা