,

ড. ইউনূসকে স্বর্ণপদক দিয়ে মোদীর সম্মাননা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে স্বর্ণপদকে ভূষিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের তিরুপতিতে মঙ্গলবার অনুষ্ঠিত ১০৪তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত আরও ৫ জন নোবেল লরিয়েটের সঙ্গে প্রফেসর ইউনূসকে এই সম্মাননা দেওয়া হয়।

বুধবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞান কংগ্রেসে ভারতের প্রধানমন্ত্রী মোদী, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু ও অন্যান্যরা সহ ভারতের প্রখ্যাত বিজ্ঞানীরা বক্তব্য রাখেন।

ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের অনেকেই ৫ দিনব্যাপী এই বিজ্ঞান কংগ্রেসে সমবেত হয়েছেন। তিরুমালা পাহাড়ের পাদদেশে অবস্থিত নয়নাভিরাম এই মন্দির নগরীতে এই বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কংগ্রেসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত বিজ্ঞানীরা অংশ নিয়েছেন।

এছাড়া ভারতের মুখ্য বিজ্ঞান নীতি প্রণেতা, প্রশাসক এবং ভারতের সব রাজ্য থেকে বিভিন্ন পর্যায়ের প্রায় ২০ হাজার গবেষক, শিক্ষক ও ছাত্র এতে উপস্থিত হয়েছেন।

এদিকে, বুধবার কংগ্রেসের একটি প্লেনারি সেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ড. ইউনূসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে