,

লুকিয়ে ডেট করছেন সোনম!

news-image

বিনোদন ডেস্ক : সম্পর্কের ব্যাপারে সোনম কাপুর বরাবরই রহস্যাবৃত। তবে এবার বোধহয় আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। জানা গেছে, সোনম নাকি অনেকদিন থেকেই এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে আছেন। লুকিয়ে লুকিয়ে ডেটও করছেন।

সোনমের সেই প্রিন্স চার্মিংয়ের নাম আনন্দ আহুজা। দিল্লির ব্যবসায়ী। অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের খবর, প্রায় দু’বছর ধরে নাকি তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে। কিন্তু ঘুণাক্ষরেও কেউ কিছু জানতে পারেনি।

তবে গত কয়েকমাস ধরে তাদের একাধিক জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। ফ্যামিলি ফাংশন থেকে সোশাল গ্যাদারিং। অনেক জায়গাতেই একসঙ্গে যাচ্ছেন তারা। অবশ্য সোনম বা আনন্দ, কেউ সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু সোনমের সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম ছবি কিছু তাদের সেই সম্পর্কের আভাসই দিচ্ছে।

ছবির ক্যাপশনে সোনম লিখেছেন, “Happy new year folks! #keepitreal”। পরিষ্কারভাবে কিছু না লিখলেও ছবিটি নিঃসন্দেহে স্পেশাল। কারণ এই প্রথম আনন্দের ছবি নিজের সোশাল অ্যাকাউন্টে পোস্ট করলেন সোনম। তাছাড়া এটি নতুন বছরের শুভেচ্ছার ছবি। অথচ কোনও পার্টির ছবি নয়। এই ছবি আসলে কীসের ইঙ্গিত দিচ্ছে- প্রশ্ন ভক্তদের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা