,

সিরিয়ায় বিমান হামলায় জাবাথ জঙ্গিগোষ্ঠীর ২৫ সদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিমান হামলায় আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জাবাথ ফাতেহ আল-শামের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে, যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

রাশিয়া ও তুরস্ক জানিয়েছে, তাদের ঘোষিত অস্ত্রবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয় এই জঙ্গি সংগঠনটি।

সিরিয়ান অবজারভেটরি জানায়, মঙ্গলবার ইদলিবের গ্রামের দিকে জাবাথ জঙ্গিদের একটি সভা চলাকালে ওই হামলা চালানো হয়। তবে ওই বিমান হামলাটি মার্কিন নেতৃত্বাধীন জোট নাকি রাশিয়া চালিয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সিরিয়ান অবজারভেটরি। হামলায় নিহত ২৫ জনের মধ্যে জঙ্গি সংগঠনটির নেতৃত্ব পর্যায়ের কেউ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাবাথ ফাতেহ আল-শামের মুখপাত্র আবু আনাস আল-শামি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট ওই বিমান হামলা চালিয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে আন্তর্জাতিক জোট সদর দফতরগুলোতে হামলা চালিয়েছে। সেখানে বেশ কয়েকজন কর্মকর্তা ছিল। তারা আমাদের ভাইদের হত্যা করেছে।’

উল্লেখ্য, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যে অস্ত্রবিরতি কার্যকর হয়, সেখানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), জাবাথ ফাতেহ আল-শাম এবং কুর্দি বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজি অন্তর্ভুক্ত নয়। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা