,

নিউজিল্যান্ডকে হারানোর মন্ত্র জানালেন রিয়াদ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যর্থতার চক্রব্যূহ ভেঙে আবারো রানে ফিরতে পেরে যারপরনাই খুশি জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ড সফরে দলগতভাবে কীভাবে সাফল্য পাওয়া যাবে সেই মন্ত্রও জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার।

গতকাল নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেছেন রিয়াদ। বিষয়টি নিয়ে ডানহাতি ক্রিকেটার বলেন, “ওয়ানডেতে সেভাবে কিছুই করতে পারিনি। গতকাল কিছুটা সময় উইকেটে ছিলাম তাই একটু ভালো লাগছে। আসলে আমি সবসময় কোনো না কোনোভাবে দলের সাহায্য করতে চাই। সেটা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং যেকোনো ভাবে হতে পারে।”

কীভাবে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব তা নিয়ে রিয়াদ বলেন, “নিউজিল্যান্ড ঘরের মাঠে খুবই ভালো দল। তবে আমরা বিশ্বাস করি ওদের হারানোর শক্তি আমাদের আছে। দল হিসেবে খেলতে পারলে আমরা অবশ্যই জিতব। এই মুহূর্তে এটিই আমাদের মূল লক্ষ্য।” সঙ্গে আরও যোগ করেন, “আমরা প্রতি ম্যাচেই সুযোগ পাচ্ছি, জয়ের কাছাকাছি যাচ্ছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। এরপর আবার সুযোগ এলে সেগুলো যেন কাজে লাগাতে পারি, দলের ভাবনা এখন এটিই।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের