নাসিরনগরে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার সকাল ১১ ঘটিকায়, নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০১৭ সালের শুরুতে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা আনুষ্ঠানের সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলা সরকারের বিগত ও বর্তমান সময়ের দেশের বিভিন্ন উন্নয়ন ও সাফল্য নিয়ে মাল্টিমিডিয়া ডিসপ্লে প্রদর্শন ও সরকারের বিভিন্ন বিভাগ, এনজিও, ব্যাংকসহ সরকারী বেসরকারী প্রায় ৩০টি স্টল অংশগ্রহণ করবে। সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।











