বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাফ ফাইনালে ১-৩ গোলে ভারতের কাছে হেরল বাংলাদেশ

news-image

বাংলাদেশের স্বপ্ন ভেঙে গেছে বললে ভুল হবে। মহিলা সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার স্বপ্নপূরণ হয়েছে দেশটির। গত তিন বছর ধরেই চেষ্টা করেছে ফাইনাল খেলার, কিন্তু চেষ্টা সফল হয়নি। এবার সাফের ফাইনালে উঠে স্বপ্নপূরণ করেছে বাংলাদেশ। পুরুষ জাতীয় দল সাফে যা করতে পারেনি, ফাইনাল খেলে তা করে দেখালো জাতীয় মহিলা দল। ফাইনালে ১-৩ গোলে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে লাল-সবুজের দেশ। তবে প্রথমার্ধে বাংলাদেশ লড়াকু পারফরমেন্স উপহার দিয়েছে। ভারত আগে গোল করে এগিয়ে গেলেও স্বপ্নার গোলে স্বপ্নের ফাইনালে সমতায় আসে সাবিনারা। যে কারণে দেশেবাসীর প্রত্যাশা বেড়ে গিয়েছিলো। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছিলো অনেকেই। কিন্তু দ্বিতীয়ার্ধে শক্তিশালী ভারত যার পরনাই লড়ে হারিয়ে দেয় বাংলাদেশকে। এনিয়ে টানা চারবার সাফ ফুটবলের শিরোপা জিতল ভারত।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হয়। খেলার ১২তম মিনিটে দাঙ্গমেই গ্রেসের গোলে এগিয়ে যায় ভারত। সাস্মিতা মালিকের ক্রস থেকে প্লেসিং শটে বাংলাদেশের জাল কাঁপান গ্রেস। পিছিয়ে পড়ার পরও ভারতের সঙ্গে সমান তালে লড়াই করে বাংলাদেশ। স্বাগতিকদের আক্রমণ প্রতিরোধ করে পাল্টা আক্রমণ চালান স্বপ্নারা। এর ফলও পায় বাংলাদেশ। ৪০তম মিনিটে মারিয়া মান্দা ও সাবিনা খাতুনের পা ঘুরে বল পেয়ে যান স্বপ্না। কোনাকুনি শটে দারুণ গোলে দলকে সমতায় ফেরান সেমিফাইনালে মালদ্বীপের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করা স্বপ্না।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে তাতে সফল হয়নি কোচ ছোটনের দল। ৫৯তম মিনিটে উল্টো পেনাল্টি গোলে এগিয়ে যায় ভারত। স্পট-কিক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন সাস্মিতা। ১০ মিনিট পর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে জল ঢেলে দেন ইন্দুমতি। গোলরক্ষক সাবিনার ভুলে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই স্বাগতিক খেলোয়াড়। ফলে খেলা শেষ হয় ৩-১এ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ