,

যে কারণে ভারতের ক্রিকেট প্রধান হতে পারবেন না সৌরভ গাঙ্গুলী

news-image

 

স্পোর্টস ডেস্ক :অনুরাগ ঠাকুরের অপসারণের পর ভারতের ক্রিকেটের প্রধান হিসেবে একটি নামই উঠে আসছে তা হলো সৌরভ গাঙ্গুলী। কলকাতার মহারাজ ইতোমধ্যেই সাবেক গ্রেট সুনীল গাভাস্কারের সমর্থন পেয়ে গেছেন।

 

কিন্তু সমর্থন পেলেই তো হবে না, এই পদে অধিষ্ট হতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত নিয়েই শুরু হয়েছে জটিলতা।
ভারতের ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী কেউ একই পদে তিন বছরের বেশি থাকতে পারবেন না। তেমনই একটি পদে থাকার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য পদ গ্রহণ করা যাবে না। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর ক্রিকেট অ্যাসোশিয়েসন অব বেঙ্গল (সিএবি) প্রেসিডেন্ট হন সৌরভ। এই পদে এখনও তার মেয়াদ শেষ হয়নি। তাই সৌরভের পক্ষে এখনই বিসিসিআই এর পদ গ্রহণ করা সম্ভব নয়।

যদিও লোধা কমিটির নিয়মের জন্যই আটকে যাচ্ছেন সৌরভ। যদিও একটি মহল থেকে সৌরভকে প্রেসিডেন্ট করার চেষ্টা করা হচ্ছে। সৌরভ নিজেও বিসিসিআই এর বদলে সিএবি নিয়েই ভাবছেন। লোধা কমিটির সুপারিশ কার্যকর করার উদ্যোগ নিয়েছেন তিনি।

বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা খারিজ করে দিয়ে কলকাতার মহারাজ বলেছেন, “আমার নাম নিয়ে আলোচনা না করাই ভাল। আমি এখনও দুই বছর সিএবি সভাপতি থাকব। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী একটি পদে তিন বছরের বেশি থাকা যাবে না। তাই আমার বিসিসিআই সভাপতি হওয়ার সম্ভাবনা নেই। ”

এ কারণেই আপাতত তার বিসিসিআই সভাপতি হওয়া হচ্ছে না। সম্ভবত পশ্চিমবঙ্গ থেকে আর কেউ এই পদে যাচ্ছেন না। তবে ভবিষ্যতে নিশ্চয়ই ক্রিকেটের দায়িত্ব উঠে আসবে সৌরভের হাতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা