,

পঞ্চাশে মা

news-image

বিনোদন ডেস্ক : ৫০ বছর বয়সে প্রথমবার সন্তানের মা হলেন পপ সুপারস্টার জ্যানেট জ্যাকসন। গতকাল (৩ জানুয়ারি) মঙ্গলবার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

 
এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন এ গায়িকার মুখপাত্র। তিনি জানান, কোনো প্রকার অসুবিধা ছাড়াই সন্তান প্রসব করেছেন জ্যানেট এবং তিনি স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিচ্ছেন।

জ্যানেট এবং তার স্বামী কাতারের ব্যবসায়ী উইসাম আল মানা সন্তানের নাম রেখেছেন ঈশা। পপ তারকা মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট গত এপ্রিলে মা হওয়ার খবর জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন।

আশির দশকের শেষের দিকে বিশ্বজুড়ে খ্যাতি পান জ্যানেট জ্যাকসন। তার ‘কনট্রোল’ এবং ‘জ্যানেট জ্যাকসনস রিদম ন্যাশন ১৯১৪’ অ্যালবামের মাধ্যমে বেশ সাড়া ফেলেছিলেন তিনি। অ্যালবাম দুটির গানের কথার মাধ্যমে নারী ক্ষমতায়নের ব্যাপারে পরিচিতি পেয়েছিলেন এ গায়িকা। পাশাপাশি লাইভ শোগুলোতে তার কোরিওগ্রাফির কারণে সবার প্রশংসা পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা