,

‘মিথ্যাচার করলে খালেদার বিরুদ্ধেও মামলা হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : মিথ্যাচার অব্যাহত রাখলে শুধু খালেদা জিয়াই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীরসহ অন্যদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

 

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, মিথ্যাচারের বিরুদ্ধে মামলা করার অধিকার যেমন একজন সাধারণ নাগরিকের আছে, তেমনি তা সরকার এবং সরকারি দলেরও আছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আসলে বিএনপির হয়েছে কি? দেশের অব্যাহত উন্নয়ন বিএনপি ও খালেদা জিয়ার গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি আবোল-তাবোল বলছেন ও মিথ্যাচার করছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন বলেছিলেন পদ্মাসেতু হবে না। আমি তাকে বলতে চাই, আপনি মির্জা ফখরুল, রিজভী ও অন্য বিএনপি নেতাদের সাথে নিয়ে পদ্মাসেতু প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড দেখে আসুন। পদ্মাসেতু আজ আর কোনো স্বপ্ন নয়, এটি বাস্তবতা। পদ্মার বুক চিরে আজ নির্মাণ হচ্ছে সেতুর পিলার। ২০১৮ সালের শেষ নাগাদ পদ্মাসেতুর ওপর দিয়ে গাড়ি চলবে।

তিনি আরো বলেন, সারা পৃথিবী যেখানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করছে, সেখানে আপনি মিথ্যাচার করছেন। আপনি প্রশংসা করতে না পারলে অন্তত স্বীকার করে নিন যে এই সরকারের আমলে উন্নয়ন হচ্ছে। আর কোনো পরামর্শ থাকলে দিতে পারেন, পরামর্শ গ্রহণের মানসিকতা আমাদের আছে।

চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, অরুণ সরকার রানা, শাহাদাত হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা