,

ভালো রেজাল্টের আশায় ফ্রি নাইট ক্লাস

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সামনে ২০১৭ সালের এসএসসি পরীক্ষা। পরীক্ষায় অংশ নিতে ফরম পুরণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের আশায় কোচিং এবং বিশেষ পাঠদানের বিষয়টি অহরহ চোখে পরে। কিন্তু ব্যতিক্রমী ফ্রি নাইট ক্লাস চালু করেছে নরসিংদী জেলার পলাশ উপজেলার খানেপুর উচ্চ বিদ্যালয়।

 

স্কুলটি পলাশ উপজেলার মধ্যে একটি ব্যতিক্রম উদাহরণ হিসেবে ইতিমধ্যে উপজেলায় মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই স্কুলের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ভালো করতে স্কুল পরিচিালনা কমিটির উদ্যোগে শিক্ষকদের সহযোগিতায় গ্রহণ করা হয়েছে ফ্রি নাইট ক্লাসের।

স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ পাশসহ মানসম্মত ফলাফলের আশায় এবার ৭০জন এসএসসি পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্কুলের নিয়মিত পাঠদান। পরে পুণরায় মাগরিবের নামাজ শেষে সন্ধ্যা সারে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত স্কুলে চলে ফ্রি নাইন পাঠদান।

পরীক্ষার্থীদের পড়ায় মনোযোগ বৃদ্ধি করতে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

তিনি আরো জানান, ব্যতিক্রম এই উদ্যোগের মূল পরিকল্পনাকারী স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আল মোজাহিদ হোসেন তুষার। দৈনিক ৮জন সিনিয়র শিক্ষক দিয়ে প্রতিটি শিক্ষার্থীর নিয়মিত পড়া মুখস্ত ও আদায় করা হয়ে থাকে।

প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম আরো জানান, এখানে দিনের পড়া দিনেই আদায় করা হয়ে থাকে। এর ফলে শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ তুলনামূল বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মেধা তালিকার মাধ্যমে শ্রেণি কক্ষ পৃথক করে দেয়া হয়েছে। এতে করে দুর্বল ছাত্ররা সম্পুর্ণ গাইড লাইন পাচ্ছে।

এছাড়া মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক ফলাফল অর্জণ করার গাইড লাইন দেয়া হচ্ছে। নাইট ক্লাশে যাতায়াতের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল কমিটির চেয়ারম্যানর বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। এতে করে রাতে শিক্ষার্থীরা নিরাপদে এবং নিশ্চিতে যাতায়াত করে থাকে।

এবারের এসএসসি’র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান মিয়া জানান, আমরা তিন মাস যাবত ফ্রি নাইন পাঠদান করছি। এর ফলে আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা আশা করি এবার ভালো ফলাফল হবে।

ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থী নিপা আক্তার জানায়, আমরা এই সময়টায় বাসায় টিভি দেখতাম, লেখাপড়া বেশি করতাম না। এই পাঠদানের ফলে আমরা ব্যক্তিগতভাবে অনেকটা আত্মবিশ্বাসী হয়েছি। এরফলে আমাদের লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে। আশা করি এই ধারা অব্যাহত রাখলে স্কুলের মান আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্কুল কমিটির মুখ উজ্জল হবে।

স্কুলের শিক্ষকরা জানান, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আল মোজাহিদ হোসেন তুষার দায়িত্ব নেয়ার পর স্কুলের শিক্ষার পরিবেশ উন্নত করার জন্য স্কুলের নাইট ক্লাশের পাশাপাশি বেশকিছু বিশেষ উদ্যোগ নিয়েছেন। বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে সব বিষয়ে পাস করে উত্তীর্ণ হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে অভিবাভকদের জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযাগি করার জন্য প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা চালু করা, প্রতিটি শ্রেণিতে মেধাতালিকার মাধ্যমে পুরস্কার প্রদান, সর্বোচ্চ উপস্থিতির পুরস্কার প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা।

বিদ্যায়লের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মীর মনিরা বারী বলেন, আমরা দীর্ঘদিন পর শিক্ষাবান্ধব একজন চেয়ারম্যান পেয়েছি। আমরা অনেকটা আশাবাদি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর স্কুলের অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। তার বিভিন্ন পদক্ষেপে শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে। তার এই মহতি উদ্যোগে সম্প্রতি প্রকাশিত জেএসসি পরীক্ষার্থীদের বেলাও এই নাইট ক্লাশ করা হয়েছে। এর ফলে স্কুল থেকে ৯১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৮৯ জন শিক্ষার্থীই পাশ করেছে।

স্কুলের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবীর বলেন, বর্তমান কমিটির চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর গত কয়েক মাসে তিনি বিদ্যালয়ের ব্যাপক পরিবর্তন করছেন। শুধু শিক্ষার মান বৃদ্ধি নয় তার ব্যক্তিগত অর্থায়নে স্কুলের সীমানা, শহীদ মিনার তৈরি, স্কুলের আধুনিক ল্যাব ব্যবস্থা চালু, শ্রেণি কক্ষের মান উন্নয়নসহ উল্লেখযোগ্য একাধিক কাজ করেছেন।

এ স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আল মোজাহিদ হোসেন তুষার বলেন, চেয়ার দখল বা চেয়ারম্যান পরিচয় দেয়া কিংবা নিজেকে মূর্তি হিসেবে দাড়ানোর জন্য আমাকে চেয়ারম্যান করা হয়নি। দীর্ঘদিন যাবত স্কুলের পরিবেশ ও শিক্ষার মান নষ্ট অবস্থায় ছিলো। তাই পরিবর্তন করে শিক্ষার মানসম্মত পরিবেশ তৈরি করতে হবে। আমি চেয়ারম্যান হয়ে এক এক করে কাজ শুরু করার পর স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক সারা পাচ্ছি। আমি আশা করি আমার কমিটির মেয়াদে স্কুলের শিক্ষার মানের দিক থেকে পলাশ উপজেলার মধ্যে সেরা হয়ে থাকবে। আর সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে