,

পারিশ্রমিক কমাচ্ছেন প্রিয়াঙ্কা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের পাশাপাশি এখন মার্কিন মুলুকেও বেশ জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। এবিসি চ্যানেলের ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। শুধু তাই নয়, টিভি সিরিজটির অ্যালেক্স প্যারিস চরিত্রে অভিনয় করে পিপলস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কারের থলিতে ভরেছিলেন ম্যারি কম অভিনেত্রী।

 
এদিকে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের তৃতীয় মৌসুমের পরিকল্পনা শুরু করেছেন নির্মাতারা। যদিও এর আগে এ সিরিজটির লেখক গল্প আর না আগানোর চিন্তা করেছিলেন। কিন্তু ভালো একটি প্লট পাওয়ায় তৃতীয় সিজনে ফেরার চিন্তা শুরু করেন নির্মাতারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এবারের মৌসুমে অভিনয়ের জন্য পারিশ্রমিক কমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। শুধু কমিয়েছেন তা নয় এর পরিমাণ নাকি অর্ধেকে নামিয়ে এনেছেন। বেওয়াচ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে প্রিয়াঙ্কার। এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন তিনি। মনে করা হচ্ছে, এ কারণেই টিভি সিরিজের পারিশ্রমিক নিয়ে আর মাথা ঘামাচ্ছেন না এ অভিনেত্রী।

কাজের দিক থেকে বেওয়াচ সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা। তবে সামনে দুটি বলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন এ অভিনেত্রী। খুব শিগগিরই নিজের পরবর্তী সিনেমার কথা ভক্তদের জানাবেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা