,

নগরে ছাত্রলীগের র‌্যালিময় একটি দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী ছাত্রসসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাঙালি জাতির বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী এ ছাত্রসংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে আনন্দ র‍্যালির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দিপু মনি, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম, আহমেদ হোসেন, অসীম কুমার উকিল, রবিউল ইসলাম বাবু, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ও এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

 

র‌্যালিতে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বদরুন্নেসা কলেজ, ঢাকা কলেজ ও কবি নজরুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য র‌্যালিটির নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগ দুর্নিবার, দেশরত্নের হাত ধরে মেধায় বিশ্বজয়ের অঙ্গীকার’ শ্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ আনন্দ র‍্যালি শুরু হয়।

সকাল সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, কাকরাইল, নাইটিঙ্গেল ও পল্টন মোড় হয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান ছাত্রলীগের দলীয় কার্যালয়ের সামনে শেষ হয় আনন্দ র‍্যালি।

বাংলা ও বাঙালি জাতির সবটুকু সোনালি অর্জনের অংশীদার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি গড়ে ওঠে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের বিনিময়ে বিজয় ছিনিয়ে এনেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে