,

হাইতির নয়া প্রেসিডেন্ট মইজি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :জোভেনেল মইজি (৪৮) হাইতির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার দেশটির প্রভিশনাল ইলেক্টোরাল কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে।

গত ২০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, জোভেনেল মইজি ৫৫ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলেসটিন ১৯ দশমিক ৫৭ শতাংশ, জ্যাঁ-চার্লস মইজি ১১ দশমিক ৪ শতাংশ ও নার্সিসে ৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন।

এর মাধ্যমে দেশটিতে ২০১৫ সালে শুরু হয়ে দীর্ঘদিন ধরে চলা নির্বাচন প্রক্রিয়া ও এক বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।

মইজি আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন। তিনি জোসেলার্মে প্রিভার্টের স্থলাভিষিক্ত হবেন। মাইকেল মার্টালির মেয়াদ শেষ হওয়ার পর প্রিভার্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে এক বছরের মতো দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগে সেটি বাতিল করে একটি স্বতন্ত্র কমিশন। ওই নির্বাচনেও মইজি জয়ী হয়েছিল বলে ধারণা করা হয়।

গত নভেম্বরের নির্বাচনে বড় ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মইজির প্রধান প্রতিদ্বন্দ্বী জুডে সেলেসটিন, জ্যাঁ চার্লস মইজি ও মেরিসে নার্সিসে গত নির্বাচনের প্রাথমিক ফলাফল চ্যালেঞ্জ করেছিলেন। সপ্তাহব্যাপী যাচাই বাছাইয়ের পর নির্বাচন ট্রাইব্যুনাল জোভেনেল মইজির প্রতি সমর্থন প্রকাশ করে।

ট্রাইব্যুনাল এক বিবৃতিতে জানায়, নির্বাচনে বড় ধরনের জালিয়াতি হয়নি। যেসব ক্ষেত্রে অনিয়মের অভিযোগ আনা হয়েছে তা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা