,

প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই। আমাদের সিদ্ধান্ত প্রতিটি জেলায় অন্তত একটি করে বিশ্ববিদ্যালয় হবে। কোথাও সরকারি অথবা বেসরকারি উদ্যোগে। যেন ঘরে খেয়ে মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি স্থাপনা নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উচ্চশিক্ষায় ছাত্রীদের সংখ্যা বাড়ছে। এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা সমপরিমাণ। তাই ছাত্রীদের জন্যও নতুন হল করা হচ্ছে।’

তিনি বলেন, একটি দেশের উন্নয়নে গবেষণার প্রয়োজন অনেক। শিক্ষার মান উন্নয়নে গবেষণা প্রয়োজন। তাই আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনা শেষে গবেষণায় নিয়োজিত হতে হবে।

ধর্মের অপব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের বিপথে নেয়া ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ থেকে ছাত্রসমাজকে মুক্ত রাখতে হবে। তারা যেন কোনো জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে।’

তিনি আরও বলেন, জঙ্গিরা শিক্ষিত ছেলেমেয়েদের বিপথে নিয়ে যায়। এ ব্যাপারে শিক্ষক-অভিভাবক সবাইকে সচেতন থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ যেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা পায়, সে জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছি। যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শিক্ষা বৃত্তিও চালু করা হয়েছে।’

তিনি বলেন, দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ এ যন্ত্রণা ভোগ করেছে। কারণ যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিলো তা বাস্তবায়িত হয়নি। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে আমাদের মেয়েদের তুলে দিয়েছে- হত্যায় সহযোগিতা করেছে, তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, ২১ বছর পর আমরা ক্ষমতায় এসে বিভিন্ন ভাতা চালু করেছি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করেছি। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক তৈরি করি। কিন্তু বিএনপি ফের ক্ষমতায় এসে সব বন্ধ করে দেয়।

দেশের মানুষের উন্নত জীবন একমাত্র লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য এ দেশের মানুষ যেন উন্নত জীবনযাপন করতে পারে। আমি কী পেলাম না পেলাম, সেটা আমি কখনো চিন্তা করি না। আমার পরিবারও চিন্তা করে না। দেশ নিয়েই আমার যত চিন্তাভাবনা।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে