,

প্রথমবার জাহিদ হাসান মিউজিক ভিডিওতে! (ভিডিওসহ)

news-image

বিনোদন প্রতিবেদক : ইউটিউবে প্রকাশ করা হয়েছে জাহিদ হাসান ও ধারাভাষ্যকর জাফরউল্লাহ শরাফতের আলোচিত মিউজিক ভিডিও ‘বেয়াইন সাব’। বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারী ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে গানটি। গানচিলের ব্যানারে গানটি প্রকাশ করা হয়েছে।

এরআগে গত ৯ ডিসেম্বর শুক্রবার রাতে দেশীয় ‘বায়োস্কোপ লাইভ ডটকম’ নামের ভিডিও সাইটে প্রকাশ পায় জনপ্রিয় এ গানটি।

মিউজিক ভিডিওতে অভিনেতা জাহিদ হাসান, ধারাভাষ্যকার জাফরউল্লাহ শরাফত, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শায়লা সাবি ও মডেল শারলিনা হোসেন নেচেছেন।
গানটির সুর ও সংগীতায়োজক প্রীতম হাসান ও প্রতীক হাসান। গানটিতে প্রতীক হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাউমি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান।

গানচিলের হেড অব অপারেশন্স ও সঙ্গীতশিল্পী লুৎফর হাসান গানটির সাড়ার বিষয়ে কথা বলছিলেন। তিনি বলেন, ‘মাত্র তো শুরু করেছি। এখন পর্যন্ত সাড়া খুব ভাল পেয়েছি। যেহেতু এটি বিষয়নির্ভর বিয়ে-শাদির অনুষ্ঠানের জন্য নির্মিত, ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেকে নিজেরাই গানটি ছড়িয়ে দিচ্ছে’।

তিনি আরো বলেন, সামাজিক অনুষ্ঠানগুলোতে বাংলা গানের প্রসারের উদ্দেশ্যে উদ্যোগটি নেয়া। এবং সেটা সেভাবেই আশানুরুপ ইতিবাচক ফিডব্যাক দিচ্ছে।

ভিডিও দেখুন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা