,

প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : নিজের বাড়ির উঠোনের খড়ের গাদায় অগ্নিসংযোগ করে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। বুধবার নবীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নবীনগর পৌর এলাকার নারায়নপুর উত্তর পাড়ার মোখলেছুর রহমান ও তার স্ত্রী আছমা বেগম লিখিত ভাবে এ অভিযোগ করেন । সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান জানান, সীমানা সংক্রান্ত বিরোধেকে কেন্দ্রকরে গত বছরের জানুয়ারীতে তার পাশের বাড়ীর হাবিবুর রহমান ও তার পরিবারের লোকজন তাদের ওপর বিভিন্ন ভাবে অমানবিক নির্যাতন শুরু করে। প্রতিপক্ষের সশস্ত্র

আক্রমনে সে সময় তার ছেলে রকি গুরুতর আহত হলে তার শরিরে ৯ টি সেলাই দেয়া হয়। এরপর থেকে দীর্ঘদিন ধরে নিরীহ মোখলেছুর রহমানের পরিবারের লোকজনকে সুযোগ পেলেই প্রতিপক্ষের লোকজন গালাগাল ,হুমকি ও অপমান করে আসছে। গত সোমবার দুপুরে প্রতিপ্রক্ষকে ফাঁসানোর হীন উদ্দেশ্য হাবিবুর রহমানের পরিবারের লোকজন বাড়ির উঠোনের খরের গাদায় অগ্নি সংযোগ করে পুলিশ কে খবর দেয়। এসময় মোখলেছুর রহমানের ছেলে ৭ম শ্রেণির ছাত্র রিফাত তার মোবাইলে তোলা অগ্নি সংযোগের দৃশ্য উপস্থিত সবাইকে দেখালে প্রকৃত ঘটনা ফাঁসহয়ে যায়। মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন ,প্রতিপক্ষের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য ইতিপূর্বে দুটি মামলা করলেও পুলিশ প্রতিকার মুলক কোন পদক্ষেপ নেয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে