,

বন্যায় ভাসছে মালয়েশিয়া, জরুরি সেবা চালু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : টানা চারদিনের ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় মালয়েশিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় রাজ্যে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন বন্যা আক্রান্ত এলাকা থেকে নৌকা ও ট্রাকে করে লোকজনকে সরিয়ে নিতে মঙ্গলবার জরুরি সেবা চালু করা হয়েছে। বন্যার কারণে তেরেঙ্গানু ও কেলেনতান রাজ্যের বেশ কিছু গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে এ দুই রাজ্যের কয়েক ডজন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত গ্রীষ্মকালীন ঝড় ও বর্ষাকালে ভারি বৃষ্টিপাত হয়। গত দুই দিনে তেল সমৃদ্ধ তেরেঙ্গানু রাজ্য থেকে এক হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা বলছেন, এ সংখ্যা আরো বাড়তে পারে। তেরেঙ্গানু সিভিল ডিপার্টমেন্টের কর্মকর্তা চি অ্যাডাম আব্দুল রহমান বলেন, উদ্ধার ও তল্লাশি অভিযান চালাতে রাজ্যে ৭০০ উদ্ধার কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে। সতর্ক করে দিয়ে এই কর্মকর্তা আরো বলেন, আমরা গ্রামবাসীকে সরিয়ে রিলিফ সেন্টারে নিতে নৌকা ও ট্রাক মোতায়েন করেছি। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা আক্রান্ত লোকজনের সংখ্যা আরো বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।

পার্শ্ববর্তী কেলানতানে ২০১৪ সালের ডিসেম্বরে বন্যায় বাড়ি-ঘরসহ সরকারি বিভিন্ন স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। ওই সময় বন্যায় অন্তত ৪৯০৬ জন গৃহহীন হয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা