বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সেঞ্চুরিতে অজিদের রানের পাহাড়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই টেস্ট হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়ে বসা পাকিস্তান সিডনি টেস্টে আবারও রানের পাহাড়ে চাপা পড়ল। দুই ওপেনার সহ তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৩৮ রান তুলেছে অস্ট্রলিয়া।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণের জন্য কি আর কিছু লাগে? জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী পাকিস্তান।

সিডনি টেস্টের প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের রেকর্ড গড়া বিধ্বংসী সেঞ্চুরি আর রেনশর নিখাদ টেস্ট মানসিকতার সেঞ্চুরির দৌলতে ৩ উইকেটে ৩৬৫ রান করে দিন শেষ করে অজিরা। দ্বিতীয় দিনের প্রথম আউট হন রেনশ। গতদিনের অপরাজিত ইনিংসটি ১৮৪ রানে এসে থামে। থেকে যায় ডাবল সেঞ্চুরির আক্ষেপ। ২৯৩ বলের মহাকাব্যিক ইনিংসটিতে তিনি ২০টি চার মেরেছেন। ছক্কার মার নেই একটিও। আগেই বলেছি নিখাদ টেস্ট ব্যাটিং বলতে যা বোঝায় তাই করে দেখিয়েছেন রেনশ। লাঞ্চের পরপরই তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন পিটার হ্যান্ডসকম্ব। ২০৫ বলে ৯ বাউন্ডারিতে ১১০ রান করে ওয়াহাব রিয়াজের শিকার হন তিনি। এরপর ৮ উইকেটে ৫৩৮ রান করে ইনিংস ঘোষণা করে অজিরা।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। যে উইকেট অজিদের দুহাত ভরে দিয়েছে সেই উইকেটেই খাবি খেতে শুরু করে সফরকারীরা। দলীয় ৬ রানেই আউট শারজিল খান (৪)। শিকারী হ্যাজেলউড। তিন বল পরেই আবারও আঘাত হানেন হ্যাজেলউড। তার বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান বাবর আজম (০)। অভিজ্ঞ ওপেনার আজহার আলী আবারও দলের হাল ধরার চেষ্টা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ৪৪ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী হয়েছেন ইউনিস খান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ