,

জগন্নাথ হল থেকে ছাত্রের লাশ উদ্ধার

news-image

মেডিকেল প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে অপু সরকার (২০) নামের এক ছাত্রকে সকাল সাড়ে আটটার দিকে নিথর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

আজ বুধবার সকালে পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ বিষয়ে কথা হয় অপুর বন্ধু রতন কীর্তনিয়ার সঙ্গে। তিনি অপুর রুমমেট। তিনিই হাসপাতালে নিয়ে আসেন অপুকে। রতনের তথ্যমতে, হলের অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন অপু। তিনি অ্যাকাউন্টিং ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে।

রতনের সাংবাদিকদের বলেন, অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে অপুসহ কক্ষের বাসিন্দারা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে না ওঠায় সকাল আটটার দিকে অপুকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে অপুর মৃত্যুর কারণ সম্পর্কে তাঁর রুমমেট রতন কিছুই জানাতে পারেননি। অপুর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার অপুর রুমের অন্য সদস্যদের কাছ থেকে কাছ থেকে ঘটনাটি জেনেছেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা