,

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছেন ক্লিনটন দম্পতি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

এবিসি নিউজসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুধু ক্লিনটন দম্পতি নয়, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিবেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একমাত্র সিনিয়র এইচ ডব্লিউ বুশের পরিবার। শারীরিক অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারছেন না, তবে তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সাবেক ফার্স্ট লেডি লরা বুশ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

অন‌্য জীবিত প্রেসিডেন্ট জিমি কার্টার আগেভাগেই অভিষেক অনুষ্ঠানের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্টরা উপস্থিত থাকেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ঐতিহ্য হিসেবে ধরে নেওয়া হয়।

আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটেল হিলে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড জে ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা