,

আমার কোনো স্ক্যান্ডাল নেই : নুসরাত

news-image

বিনোদন প্রতিবেদক : গেল বছরজুড়েই আলোচনায় ছিলেন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবির নায়িকা নুসরাত ফারিয়া। রেডিও জকির মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু করলেও বর্তমানে নায়িকা পরিচয়েই বেশি পরিচিত তিনি।

মূলত প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নৌকায় পা রেখেই এ পরিচিতি মিলে তার। কারণ যৌথ প্রযোজনায় নির্মিত আশিকি টু-তে কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে অভিনয় করেই নায়িকা খ্যাতি মিলে।

গত বছরটা বেশ ভালোই গেছে এই অভিনেত্রীর। এবার পালা নতুন বছরের। কী কী পরিকল্পনা রয়েছে তার এ বছরজুড়ে এবং গত বছর কেমন ছিল তার।

এ প্রশ্নের উত্তরে নুসরাত ফারিয়া বলেন, ‘নতুন বছর অল্প কাজ করব, কিন্তু ভালো কাজ করব। যে কাজগুলো হাতে নেব যাতে সে কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি এটাই আমার নতুন বছরের টার্গেট।’

২০১৬ সালে তার ব্যর্থতা কী, জানতে চাইলে নায়িকা বলেন, ‘২০১৬ সালের ব্যর্থতা হল, আমার কোনো স্ক্যান্ডাল নেই। যদি জিজ্ঞেস করা হয়, কে কত হিট তা হলে দেখা গেছে, যার যত বেশি স্ক্যান্ডাল সে তত হিট। স্ক্যান্ডালের ওপর বিচার করা হয়, কাজের ওপর নয়।’

তিনি আরও বলেন, ‘তবে কোনো স্ক্যান্ডাল ছাড়াই আমার সিনেমা অনেক ভালো ব্যবসা করেছে। এক কথায় ঘরে টাকা এসেছে।’

উল্লেখ্য, নুসরাত ফারিয়া অভিনীত প্রথম ছবি হল ‘আশিকি’। যৌথ প্রযোজনার এ ছবিটিতে তার নায়ক ছিলেন অঙ্কুশ। এরপর যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ সিনেমায় কাজ করেন তিনি।

এ ছাড়া গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনার ‘বাদশা’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেন ফারিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা