বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে যাচ্ছেন সানি লিওন!

news-image

বিনোদন ডেস্ক : পর্নো জগত থেকে বলিউডে জায়গা করে নেওয়া সানি লিওনের পথচলাটা সরল ছিল না কখনই। একে একে শক্ত অবস্থান দখল করা বলিউডের এই তারকাকে হেনস্তার শিকারও হতে হয়েছে অসংখ্য বার। দমে যাননি তিনি। তবে এবার কী থমকে যাবে নায়িকার পথচলা?

অশ্লীলতার একটি মামলা ঘিরে আলোচনার কেন্দ্রতে রয়েছেন সানি। সেই মামলায় দোষী প্রমাণিত হতে হয়তো কারাগার পর্যন্ত যেতে হতে পারে তাকে।

এবেলা বলছে, বলিউডে তার রাস্তাটা যে মসৃণ ছিল না, তা নিজেই কিছুদিন আগেই বড় মুখ করে জানিয়েছিলেন সানি লিওনি। কিন্তু, সেই অমসৃণ রাস্তার সফরটা যে আজও শেষ হয়নি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি।

‘জিসম ২’ দিয়ে বলিউডে ক্যারিয়া শুরু করা সানির এতদিনের পাওনা বলতে ‘রইস’ সিনেমার শাহরুখের সঙ্গে ‘আইটেম ডান্স’। সাতার আশা ছিল ‘রইস’-এর আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউডের কুলীন মহলে হয়তো বসত করতে পারবেন। কিন্তু, তার সেই মনোবাঞ্ছায় বড় বাধা হতে চলেছে একটি মামলা। এই মামলায় সানি অশ্লীতার দায়ে অভিযুক্ত হয়েছেন। সেরকমটা হলে জেলেও যেতে হতে পারে।

এবেলার প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে সানি লিওন ‘রাগিনী এমএমএস ২’ ছবিতে অভিনয় করেছিলেন। সেখানে বিকিনি পরে তিনি হনুমান চালিশার আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ২০১৪ সালেই পুণের আদালতে মামলা করেছিলেন হেমন্ত পাতিল নামে এক সমাজকর্মী।

‘রাগিনী এমএমএস ২’-এর প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুণে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জে এস কোকাটে।

আগামী দুই মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানির নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। আদালত খুব শিগগিরই সানি ও একতা কাপুরকে সমন পাঠাতে চলেছে বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু