,

স্মৃতিশক্তি ধরে রাখতে হলে ভুলেও খাবেন না এগুলো

news-image

অনলাইন ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমেনশিয়া, স্মৃতিশক্তি কমে আসার সমস্যায় ভুগতে থাকেন অনেকেই। পঞ্চাশ পেরোলেই অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে থাকে।

তাই বয়স কম থাকতেই খেয়াল রাখা উচিত। আর সবচেয়ে প্রথমেই আসে ডায়েট। তাই বয়সকালে এই সমস্যা থেকে দূরে থাকতে চাইলে এখন থেকেই কিছু খাবার বাদ দিতে হবে খাদ্যতালিকা থেকে। জেনে নিন কী কী বাদ দেবেন।
> সি ফুড : সামুদ্রিক খাবারে পারদের পরিমাণ বেশি থাকে। যা থেকে কগনিটিভ ডিসফাংশন হতে পারে। একটি গবেষণায় দেখা গিয়েছে যারা সপ্তাহে তিন বারের বেশি টুনা বা কোনও সামুদ্রিক মাছ খান তাদের কগনিটিভ ডিসফাংশনের ঝুঁকি বাড়ে।

> ট্রান্স ফ্যাট : প্লান্ট অয়েল থেকে তৈরি হয় ট্রান্স ফ্যাট। যা মার্জারিন, স্ন্যাকস, প্যাকেজড বেকড ফুডে ব্যবহৃত হয়। ট্রান্স ফ্যাট বেশি খেলে স্মৃতিশক্তি কমতে থাকে।

> মিষ্টি খাবার : বেশি ফ্রুক্টোজযুক্ত খাবার থেকে দূরে থাকুন। অতিরিক্ত চিনি মস্তিষ্কের ফোকাস করার ও শেখার ক্ষমতা নষ্ট করে দেয়।

> নোনতা খাবার : নোনতা খাবারে থাকা সোডিয়াম মস্তিষ্কের ভাবনা চিন্তা করার ক্ষমতা যেমন কমিয়ে দেয়,
তেমনই স্মৃতিশক্তির ওপরও খারাপ প্রভাব ফেলে।

> স্যাচুরেটেড ফ্যাট : অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট স্মৃতিশক্তি কমিয়ে দেয়। তাই পিজা, পাস্তা খাওয়া ছাড়ুন। বিশেষ করে বেশি চিজযুক্ত খাবার।

> কফি : দিনে ১ কাপ কফি খান বা ৩ কাপ, কফি খুব সহজেই মস্তিষ্কে পৌঁছে যায়। যদি কফি খাওয়ার সঙ্গে ব্রেইন ড্যামেজের কোনও সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি, কিন্তু কফি খাওয়া ছেড়ে দিলে উইথড্রয়াল সিন্ড্রোম হয়। মাথা ধরে থাকে। ঘুম কম হয়। ফলে মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখতে কফি কম খাওয়াই ভাল। আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের ছুটি বাতিল

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের