মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএনসিসি মার্কেটে আগুন : দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে ধসে পড়া কাঁচাবাজার অংশের দোকানগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আছে। আর যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা করা হয়েছে।

মার্কেট ভেতর থেকে বেরিয়ে এসে মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভাইস প্রিন্সিপাল এ বি এম ফেরদৌস সাংবাদিকদের এসব তথ্য জানান। আগুন নেভাতে এত সময় লাগার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

ফেরদৌস আরও বলেন, এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় সংখ্যক ইউনিট এখনো কাজ করছে। তারা রাত থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।

এদিকে রাত ১০টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক বলেন, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। তবে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নেভানোর কাজ চলছে।

এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রায় ১৫ ঘণ্টা পরও আগুন না নেভায় দোকানদারদের মধ্য তীব্র ক্ষোভ দেখা গেছে। নাজিমুদ্দিন নামের এখানকারই একজন ব্যবসায়ী বলেন, ‘বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকার প্রাণকেন্দ্র হচ্ছে গুলশান। সেই গুলশানের মতো জায়গায় ১৫ ঘণ্টায় আগুন নেভাতে পারছে না, এটা কেমন ডিজিটাল আর উন্নত বাংলাদেশ।’

পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স সদর দপ্তরের পক্ষ থেকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কমিটির প্রধান হচ্ছেন উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন, সদস্যসচিব ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ। আর অন্য সদস্যরা হলেন উপসহকারী পরিচালক (জোন ৬) সালেহ উদ্দিন, তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার তানহারুল ইসলাম ও ওয়ের হাউস পরিদর্শক শরিফুল ইসলাম।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনে মার্কেটের একাংশ ধসে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করছে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের