,

মোদি দাঙ্গাবাজ : মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাঙ্গাবাজ বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভায় তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর এ মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার জঙ্গলমহল থেকে কলকাতা ফিরে নবান্নে প্রবেশের সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির খবর পান মমতা । এসময় সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলনেত্রী।

নরেন্দ্র মোদির উদ্দেশে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিবাদ করলেই সিবিআই, ইডি, আয়কর দফতরকে লাগিয়ে দিচ্ছে মোদি সরকার। কত সিবিআই আছে? সবাইকে গ্রেফতার করুন।’

প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘আপনার হাতে যেমন সরকার আছে, আমাদের হাতেও কিন্তু তেমনই সরকার আছে। পাল্টা গ্রেফতার আমিও করতে পারি।’

নোট পরিবর্তন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় ভারতের জাতীয় নেতৃত্বের ভূমিকায় দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডিমনিটাইজেশন ইস্যুতে পার্লামেন্টের ভেতরে ও বাইরে তিনি হয়ে উঠেছিলেন বিরোধীদের মুখ। পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন্দ্রের বিরোধিতা করতে দেখা গেছে সুদীপ ও কল্যাণ বন্দোপাধ্যায়দের। মমতার দাবি, মোদি এরই প্রতিশোধ নিচ্ছেন।

তিনি বলেন, ‘বিজেপি নেতারা চোর ডাকাত গুন্ডা। সিবিআই বলার আগেই ওরা বলে দিচ্ছে। এটা রাজনৈতির প্রতিশোধ।’

এদিকে সুদীপের গ্রেফতারের প্রতিবাদে বুধবার থেকে রাজ্যে লাগাতার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন মমতা। এছাড়া আগামী ৯ থেকে ১২ জানুয়ারি ১০ রাজ্যে তৃণমূল আন্দোলনে নামবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে