,

টি-২০তেও হার দিয়ে শুরু বাংলাদেশের

news-image

 

স্পোর্টস ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

মঙ্গলবার নিউজিল্যান্ডের নেপিয়ারে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাহামুদুল্লাহর ৫০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে টাইগাররা। বাকি ব্যাটসম্যানরা কেউ সুবিধে করতে পারেনি। ৩টি চার ও ৩টি দর্শনীয় ছক্কার সাহায্যে এই রান করেন। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলার লুকি ফার্গুসন ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।

বাংলাদেশের দেয়া ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৪ উকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া কলিন ডি গ্রান্ডোমি ৪১ রান করেন। টাইগারদের হাতে বল হাতে রুবেল হোসেন, মোস্তাফিজ ও সাকিব আল হাসান একটি করে উইকেট নেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার (৬ জানুয়ারি) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা