,

দলের জন্যই খেলি: ইব্রাহিমোভিচ

news-image

স্পোর্টস ডেস্ক :নিজে যেমন গোল করতে মুখিয়ে থাকেন তেমনি সতীর্থদের দিয়ে গোল করানোতেও সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।

 
ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই থেকে প্রিমিয়ার লিগে যোগ দেয়ার পর থেকেই জ্লাতান গোল করার ক্ষেত্রে নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে করেছেন ১৭টি গোল। ৩৫ বছর বয়সী এই সুইড নিজের বয়সকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে দারুণ ছন্দে রয়েছেন। তবে নতুন বছরে সতর্থীদের গোল করতে সহযোগিতা করার ক্ষেত্রে বেশি মনোযোগী হতে চান ইব্রা।

এ বিষয়ে তিনি বলেন, আমি আরো বেশি সহযোগিতা করতে পারলে খুশি হবো। আমার কাছে অন্যকে সহযোগিতা করার অর্থ হচ্ছে নিজেই গোল করা। এটা খেলারই একটি অংশ।

ইব্রা আরো বলেন, ফুটবলটা হচ্ছে দলের জন্য খেলোয়াড়রা কি করছে। কেউ যদি গোল করার ক্ষেত্রে বেশি মনোযোগী হয় তবে ধরে নিতে হবে, দল নয় সে নিজেকে নিয়েই ব্যস্ত। আমি এখানে আমার দলকে সহযোগিতা করতে এসেছি। আমি ক্লাবের জন্য শিরোপা জিততে চাই।

২০১৬ সালে সর্বমোট ৫০টি গোল করেছেন। ইব্রাহিমোভিচের ফর্মের ওপর ইউনাইটেডের এগিয়ে যাওয়া অনেকখানি নির্ভর করছে। ১৯ রাউন্ড শেষে ইউনাইটেড শীর্ষ চারজনের থেকে তিন পয়েন্ট পিছিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা