,

রসরাজের জামিন নামঞ্জুর

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (৩০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামিন শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়।

রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবি অ্যাড. মো. নাসির মিয়া।

তিনি সাংবাদিকদের জানান, আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেয়া হয়েছে। শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে জেলা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে জামিন বিষয়ে শুনানি হয়। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত রসরাজ দাস।

রসরাজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার হন রসরাজ (৩০) দাস। তার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা।

পরদিন (৩০ অক্টোবর) মাইকিং করে সমাবেশ ডাকে দুটি ইসলামী সংগঠন। সমাবেশ শেষ হওয়ার পরপরই দুষ্কৃতকারীরা নাসিরনগর উপজেলা সদরে তাণ্ডব চালায়। এসময় দুষ্কৃতকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতকারীরা আবারও উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা