,

মলমূত্রে দূষিত অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের সমুদ্র সৈকতের পানি মানুষ এবং পশু-পাখির বিষ্ঠার কারণে অতিরিক্ত দূষিত হয়ে পড়েছে। ওই শহরের ৩৬টির মধ্যে ২১টি সমুদ্র সৈকত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে সেই দেশের পরিবেশ রক্ষা দপ্তর। দূষণের কারণে সাতাঁরুদের এসব সৈকত এড়িয়ে চলার পরামর্শও দেয়া হয়েছে।

এই দূষিত পানির মধ্যে রয়েছে নানা ধরনের জীবাণু। যা বিশেষভাবে শিশু কিংবা বয়োবৃদ্ধদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সরকারি কর্মকর্তারা বলছেন। এসব দূষিত পর্দার্থ মিশ্রিত পানি শরীরে লাগলে জীবাণুবাহিত রোগের ঝুঁকি ৫-১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

মূলত অস্ট্রেলিয়াতে এখন ঝড়ের মৌসুম। আর আবহাওয়ার কারণেই এই সমস্যাটা শুরু হয়। ঝড়ের সময় বৃষ্টিপাত বেশি হলে শহরের স্টর্ম স্যুয়ারগুলো উপচে পড়ে এবং সব আবর্জনা নিয়ে ফেলা হয় সমুদ্রে।

পরিবেশ দপ্তরের কর্মকর্তা ড. অ্যান্টনি বক্সশ্যাল বলেন, ‘পাখি, ঘোড়া, মানুষ সব ধরনের বিষ্ঠা সমুদ্রের পানির সঙ্গে মিশে যাচ্ছে। শহরের রাস্তা থেকে ধুয়ে মুছে যা নেমে যায়, তাই ফিরে আসে সৈকতে স্টর্ম স্যুয়ারের মাধ্যমে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি শেষ হলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমুদ্রের পানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানান অ্যান্টনি। এই জন্যে চলতি সপ্তাহে সমুদ্রের পানি বেশ কয়েকবার পরীক্ষা করা হবে এবং এর ফলাফল অনলাইনে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা