,

মধ্যরাতে গুলশান ডিসিসি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ২২টি ইউনিট (ভিডিও)

news-image

রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি বা ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এই মার্কেটে আগুন লাগে এবং তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। মার্কেটের একাংশ ধসে পড়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের ২২ টি ইউনিট আগুন নেভানোর কাজ করছিল। এই সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ মোদক বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে মার্কেটের কাঁচাবাজার অংশটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অংশের ভবনের কিছুটা ধসেও পড়েছে। পুরো মার্কেট কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে।
ডিসিসির এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে সেখানকার কয়েকজন মালিক জানিয়েছেন।
আগুন লাগার খবর পেয়ে অনেক দোকান-মালিক ও কর্মচারী ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে না আসায় তাঁদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।
প্রথম আলো

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা