,

ইউটিউবে জুয়েল মোর্শেদ ও মমর ‘বাকির ফসল’!

news-image

অনলাইন ডেস্ক : এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী  মাহফুজা মম সম্প্রতি জুয়েল মোর্শেদের সুর ও সংগীতে একটি গান  গেয়েছেন। গানের শিরোনাম ‘বাকির ফসল’। সিএমভির ব্যানারে গানটির মিউজিক ভিডিও ইউটিউবে গত বছরের ৩০ ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে গানটি এক লাখের বেশিবার দেখা হয়েছে।

শাহান কবন্ধের কথায় গানটিতে মম ছাড়াও র‌্যাপ অংশে অসাধারণ কণ্ঠ দিয়েছেন রাফসান। গল্পনির্ভর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রণজিৎ রায়। আর এতে মডেল হিসেবে দারুণ পারফর্ম করেছেন মম নিজেই। সঙ্গে আছেন র‌্যাপার রাফসান। আরো তিনটি মজার চরিত্রে অভিনয় করেছেন শাহান গাজী, মানব ও মিজান।

গানটির সুরকার জুয়েল মোর্শেদ বলেন, ‘বছরের শেষে একটি ভিডিও প্রকাশ করে মাত্র দুই দিনের মাথায় সেখান থেকে এমন সাড়া পাব- এমনটা কল্পনাও করিনি আমরা। এটা শ্রোতা-দর্শকদের পক্ষ থেকে নতুন বছরের সারপ্রাইজ গিফটের মতো মনে হচ্ছে। আশা করি বছরের সেরা হিট গানের একটি হবে এটি।’

গানটি প্রসঙ্গে মম বলেন, ‘এই যে সফলতা, তার পুরো কৃতিত্ব জুয়েল মোর্শেদ ভাইয়ার। বছরের শুরুটা এমন অসাধারণ হবে, সেটি আসলেই ভাবিনি। গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করছেন বলেই আমাদের শ্রম সার্থক হলো।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা