,

এক যুগ পর কাজী হায়াতের সঙ্গে মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন বছরে নতুন সিনেমায় অভিনয়ের খবর জানালেন চিত্রনায়িকা মৌসুমী। নির্মাতা কাজী হায়াত তার ৫০তম চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন। সিনেমাটির শিরোনাম ‘ঘুম’। এই সিনেমায় অভিনয় করবেন মৌসুমী।

১৯৭৯ সালে ‘দি ফাদার’ নির্মাণের মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজী হায়াতের অভিষেক ঘটে। এ পর্যন্ত তিনি ৪৯টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সর্বশেষ তিনি ‘ছিন্নমূল’ নামে একটি ছবি পরিচালনা করেন।

কাজী হায়াতের পরিচালনায় সর্বশেষ ২০০৩ সালে ‘মিনিস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী। সেই ছবিতে মৌসুমীর সহশিল্পী ছিলেন চিত্রনায়ক মান্না। এক যুগেরও বেশি সময় পর আবারও কাজী হায়াতের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী।

মৌসুমী বলেন, ‘প্রায় ১৩ বছর পর আবারও কাজী হায়াতের সঙ্গে কাজ করব, এটা ভেবে বেশ ভালো লাগছে। ঘুম চলচ্চিত্রের গল্প শুনে ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগার মতো একটি ছবি হবে। গল্প ও সংলাপ আমার কাছে অসাধারণ মনে হয়েছে।’

ঘুম চলচ্চিত্রের অন্য শিল্পীদের ব্যপারে এখনই চূড়ান্ত কিছু জানাতে চান না পরিচালক। শিগগিরই ছবির অন্য অভিনয় শিল্পীদের নাম প্রকাশ করা হবে বলে জানান কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা