,

কুকুর দিয়ে থেরাপি হাসপাতালে!

news-image

অনলাইন ডেস্ক : প্রশিক্ষিত কুকুর দিয়ে ব্রাজিলের একটি হাসপাতাল চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। হাসপাতালে রোগীদের প্রয়োজন অনুযায়ী কয়েকটি থেরাপির জন্য ব্যবহৃত হচ্ছে কিছু প্রশিক্ষিত কুকুর। জানা যায়, ব্রাসিলিয়ার সাপোর্ট হসপিটালে চিকিৎসায় সহায়তার জন্য রয়েছে বেশ কয়েকটি প্রশিক্ষিত কুকুর। বড়-ছোট এ কুকুরগুলোর মধ্যে রয়েছে জার্মান শেফার্ড থেকে শুরু করে শিহ টিজুস পর্যন্ত নানা প্রজাতি। এ কুকুরগুলো বিভিন্ন রোগীর প্রয়োজনে ১৫ মিনিট করে সময় দেয়।

কোন ধরনের রোগীদের সময় দেয় কুকুরগুলো? এ প্রসঙ্গে জানা যায় ক্যান্সার আক্রান্ত রোগী থেকে শুরু করে ক্রনিক রোগী ও ট্রমা আক্রান্ত রোগী সবাই এ কুকুরগুলোর সেবা পায়। কী ধরনের সেবা দেয় কুকুরগুলো? মূলত রোগীর সঙ্গে সময় দিয়ে খেলাধুলা করে তাদের মন ভালো করার চেষ্টা করে কুকুররা। আর এতে উপকারও পাওয়া যাচ্ছে বেশ। হাসপাতালে চিকিৎসাধীন ২৭ বছর বয়সী রোগী জ্যাকুলিন ক্যাস্ট্রো। তিনি নার্ভ ডিসঅর্ডার রোগে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘এতে আমার মন খারাপ ভাবটা চলে গেছে। ‘

ব্রাজিলের হাসপাতালটিতে এ প্রকল্প শুরু হয়েছে পাঁচ মাস আগে। এখন ৬০ জন স্বেচ্ছাসেবী তাদের কুকুর নিয়ে এসেছেন হাসপাতালে রোগীদের চিকিৎসা দিতে। তবে তাদের সবাইকেই রোগীর চিকিৎসা দেওয়ার উপযোগী বলে মনে করছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। তাই তাদের মধ্যে বেছে ১০ জন রোগীকে এ চিকিৎসাভার দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে কুকুরগুলোকে পর্যবেক্ষণ করেন। তারা যদি যেকোনো রোগীকে বিনা প্রশ্নে গ্রহণ করতে পারে বা মেনে নিতে পারে তাহলেই প্রশিক্ষণ শুরু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা