,

ফের রিমান্ডে দুই নারীজঙ্গি

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় সূর্যভিলা ভবনে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আত্মসমর্পণকারী শিলা ও তৃষ্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এরা হলেন মিরপুরের রূপপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত প্রাক্তন মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা ও পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রী তৃষ্ণা।

গত ২৬ ডিসেম্বর আসামিদের প্রথম দফায় ৭ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ওই রিমান্ড শেষে আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক সাইদুর রহমান আসামিদের আদালতে হাজির করেন।

সুষ্ঠ তদন্তের স্বার্থে আসামিদের হেফাজতে নিয়ে ফের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে চেয়ে আবেদন করেন।

রিমান্ড আবেদন শুনানিতে আসামিদের পক্ষে কোন আইনজীবী ছিলনা। তবে শুনানির সময় আদালতের এজলাসে আনা হলে তাদের দুজনের কোলেই তাদের দুগ্ধপোষ্য শিশু ছিল।

শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণখানের পূর্ব আশকোনায় ৫০ নম্বর সূর্যভিলায় জঙ্গি আস্তানা ঘেরাও করে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সেখানে ১৬ ঘণ্টার ‘অপারেশন রিপল ২৪’ নামের জঙ্গিবিরোধী অভিযানে দুই জঙ্গি নিহত হয়। এরা হলেন জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা এবং আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদরীর কিশোর ছেলে আফিফ ওরফে শহীদ ওরফে আদর কাদরী। অভিযানে এক শিশু আহত হয় ও দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন।

অভিযানের সমাপ্তি শেষে রবিবার দক্ষিণখান থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। চার আত্মসমর্পণকারীসহ আটজনকে মামলায় আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে